ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনাভাইরাসে মারা গেলেন প্রখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ গীতা রামজি

করোনাভাইরাসে মারা গেলেন প্রখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ গীতা রামজি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৩:২১

ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ গীতা রামজি নভেল করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এক সপ্তাহ আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফেরেন ৬৪ বছর বয়সী গীতা। তবে তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। 

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতলে তিনি মারা যান। খবর এনডিটিভির

গীতা রামজি ডারবানে দক্ষিণ আফ্রিার মেডিকেল রিচার্স কাউন্সিলের ক্লিনিক্যাল ট্রায়ালাস ইউনিটের প্রধান গবেষক ছিলেন। দেশটির এইচআইভি প্রতিরোধ ও গবেষণা ইউনিটের প্রধানও ছিলেন তিনি।

সংক্রামক রোগ এইচআইভি প্রতিরোধে গবেষণার জন্য ২০১৮ সালে সেরা নারী বিজ্ঞানীর পুরস্কার পান গীতা রামজি। লিসবনে ইউরোপীয়ান ডেভেলপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপ তাকে ওই পুরস্কারে ভূষিত করে।

এইচআইভি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা আবিষ্কারে তিনি সারা জীবন কাজ করেছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার নারীরা এইচআইভির কারণে প্রতিনিয়ত যে ঝুঁকির মুখোমুখি হন তা প্রতিরোধে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। 

আরও পড়ুন

×