ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনার ওষুধের চূড়ান্ত ধাপে জাপানি প্রতিষ্ঠান, বাড়িয়েছে উৎপাদন

করোনার ওষুধের চূড়ান্ত ধাপে জাপানি প্রতিষ্ঠান, বাড়িয়েছে উৎপাদন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৫:০৬ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ০৫:২১

জাপানি একটি ওষুধ কোম্পানি করোনাভাইরাসের ওষুধ মানব শরীরে প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে বলে বুধবার ঘোষণা করেছে। ফুজিফিল্মের সহযোগী প্রতিষ্ঠান টোয়ামার রাসায়নিক শাখার তৈরি করা ওই ওষুধের নাম আভিগান, যেটি দেহে ফ্লুজাতীয় ভাইরাস প্রতিরোধ করতে জাপানে আগেই অনুমোদন দেওয়া হয়েছে। খবর ডেইলি মেইলের।

প্রতিষ্ঠানটির গবেষকরা মনে করেন যে, এটি কভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধেও একই অ্যান্টিভাইরাল প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্টরা জানান, ফ্লুজাতীয় ভাইরাস চিকিৎসায় ব্যবহৃত আভিগান চীনে করোনা চিকিৎসায় দারুণ মতো কাজ করেছিল। চীনে করোনায় আক্রান্ত যে রোগীদের আভিগান দেওয়া হয়েছিল তারা অন্য রোগীদের তুলনায় দ্রুত সেরে উঠেছিলেন।

অ্যাভিগান, যার জেনেরিক নাম ফাভিপিরাভি, ইতিমধ্যে ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম দুটি রাউন্ডে ভালো ফল দিয়েছে। এই সংক্রমণের ক্ষেত্রে এটি প্রথম প্রমাণিত চিকিৎসা হতে পারে- এমন প্রত্যাশায় ওষুধটির উৎপাদন বাড়িয়ে দিয়েছে ফুজিফিল্ম।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে জুন মাসের শেষ নাগাদ ১০০ জন রোগীর ওপর এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ হবে। 







আরও পড়ুন

×