ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাংলাদেশে আটকা ৩০০ পাকিস্তানি শিক্ষার্থী

বাংলাদেশে আটকা ৩০০ পাকিস্তানি শিক্ষার্থী
×

করোনার সংক্রমণ ঠেকাতে যান চলাচল বন্ধ থাকায় ফাঁকা ঢাকা। ছবি: সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:৫০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:৫৩

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সার্ক কোটা স্কলারশিপ প্রোগ্রামে পড়তে আসা ৩০০ পাকিস্তানি শিক্ষার্থী বাংলাদেশে আটকা পড়েছে। খবর ডনের।

তাদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থী রিজা হামিদ ডনকে বলেন, 'আমি রাজশাহীতে ছাত্রাবাসে থাকতাম। ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা তাদের শিক্ষার্থীদের নিজ নিজ দেশ ফিরিয়ে নেওয়ার পর আমাকে ঢাকার একটি ছাত্রাবাসে স্থানান্তর করা হয়।'

বেশিরভাগ পুরুষ ও নারী শিক্ষার্থী জানান যে, সীমিত খাবার নিয়ে বাংলাদেশের ‘লকডাউনের’ মধ্যে আটকে পড়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রিজা বলেন, 'গত কয়েক দিন ধরে আমরা এমনকি রুটি এবং জ্যাম বা বিস্কুট খেয়ে থাকছি।'

একটি সূত্র ডনকে জানিয়েছে, পাকিস্তানি প্রধানমন্ত্রীর গণসংযোগ ও অভিযোগ শাখা বাংলাদেশি পররাষ্ট্র সচিবের কাছে বাংলাদেশে আটকা পড়া একজন পাকিস্তানি শিক্ষার্থীর বাবার একটি চিঠি পাঠিয়েছে, যাতে  যত তাড়াতাড়ি সম্ভব তাদের সরিয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে।

এ সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়েশা ফারুকী বলেন,'বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন থেকে পরিস্থিতি সম্পর্কে কোনো প্রতিবেদন পেলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে পারেন।'


আরও পড়ুন

×