ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পুতিনের মাথায় বাজ, প্রতিদিনই নতুন আক্রান্ত ১০ হাজার

পুতিনের মাথায় বাজ, প্রতিদিনই নতুন আক্রান্ত ১০ হাজার
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০১:২৯

করোনা মহামারীর নতুন কেন্দ্র এখন রাশিয়া। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে রোববার একদিনে সর্বোচ্চ রেকর্ড ১০ হাজার ৬৩৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। সেইসঙ্গে দেশটিতে গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত মোট প্রাণহানি ঘটলো ১২৮০ জনের।

সোমবার এসব তথ্য প্রকাশ করেছে দেশটির করোনা ভাইরাস ক্রাইসিস সেন্টার। গত চারদিন ধরেই প্রতিদিনই নতুন আক্রান্ত ১০ হাজার পেরিয়ে যাওয়ার ঘটনায় চিন্তিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ব্রিফিংয়ে পুতিন নিজের উদ্বেগের বিষয় স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে। আমরা সর্বোচ্চ সংক্রমণ এখনও পেরুতে পারিনি। নতুন করে মহামারীর ছোবলের মুখে পড়তে হচ্ছে। করোনার প্রাণঘাতি হুমকি রয়েই গেছে।’ খবর সিএনএন ও বিবিসির। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানি চরম বিপর্যয়ে ছিল, তখন রাশিয়ায় সংক্রমণের কথা তেমন একটা জানা যায়নি। তবে বিগত কয়েকদিনে দেশটিতে নতুন কওে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেশি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৩৩ জন। রাশিয়ায় একদিনে যা সর্বোচ্চ। 

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টারে তথ্যমতে, রোববার রাশিয়ায় নতুন করে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আক্রান্তের দিক থেকে রাশিয়া এখন বিশ্বে সপ্তম স্থানে উঠে এসেছে। তবে দেশটিতে  সংক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের মতো দেশগুলোর তুলনায় মৃত্যুহার কম। 

রাশিয়ায় মার্চের শেষ দিক থেকে লকডাউন জারি রয়েছে। গত ৩০ এপ্রিল এর মেয়াদ শেষের পর দেশজুড়ে তা ১১ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ১ লাখ পেরোয়। ওইদিন নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। গত মার্চ থেকে এখন পর্যন্ত রাশিয়ার ৯ শতাধিক সামরিক সদস্য আক্রান্ত হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে দেশটির ১৫ হাজারের বেশি সামরিক সদস্যকে। অসংখ্য চিকিৎসক আক্রান্ত হয়ে পড়ায় কোয়ারেন্টাইনে বন্ধ রয়েছে ২৫টির বেশি হাসপাতাল। 

তবে রাশিয়া এখনো করোনাভাইরাস মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতিটি পেরোয়নি বলে সতর্ক করেছেন মস্কোর মেয়র। মস্কোয় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্ত ৬৪ হাজার ৬০৬ জন। মেয়র সের্গেই সোবানিন বলেন, রাজধানীতে মহামারির সংক্রমণ সর্বোচ্চপর্যায় অতিক্রম করেনি। যদিও এখনই অধিবাসীদের ২ শতাংশ করোনাভাইরাস ‘পজিটিভ।

আরও পড়ুন

×