ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

যে রোগের লক্ষ্য কমবয়সী নারী!

যে রোগের লক্ষ্য কমবয়সী নারী!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০১ জুন ২০২০ | ০৯:৪৫

হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছে প্রাণঘাতী আরেক রোগ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগটি নাম সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই। আর এই রোগের শিকার মূলত কম বয়সী মেয়েরা।

ইউএন ন্যশনাল লাইব্রেরি অব মেডিসিন জানায়, ভারতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়। ১৯৯৫ সালে এই রোগে আক্রান্ত রোগীকে এই দেশে প্রথম চিহ্নিত করা হয়। তারপর এ যাবৎ প্রায় ১৩৬৬ জনকে এই রোগে আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। ভবিষ্যতে রোগীর সংখ্যা বাড়বে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগটি নাম সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই। শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হয় এই রোগে। তারা বলছেন, এসএলই একটি অটো ইমিউন ডিজিজ। চিকিৎসার মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়, না করলে মৃত্যু।

তিন মাসের বেশি সময় ধরে একাধিক অস্থি সন্ধি ফুলে থাকা, দীর্ঘমেয়াদি জ্বর, খিঁচুনি, অস্বাভাবিক বুকে ব্যথা, যা দীর্ঘ শ্বাস নিলে বাড়ে, হাতের তালুকে, নাকে কানে, গলায় ঘা, লালচে প্রস্রাব, আঙুলের গোড়ার রঙ বদলে যাওয়া -এগুলো এই রোগের মূল লক্ষণ।

এই ধরনের লক্ষ্মণ শরীরে দেখা দিলে। লুপাস সঠিক সময়ে চিকিৎসা না করলে তা ক্রমেই বাড়বে, তৈরি হবে নিত্যনতুন উপসর্গ। লুপাস রোগীর জীবনে অনেক বিধিনিষেধ থাকলেও অনেক ভুল ধারণাও রয়েছে। যেমন, লুপাস জন্মগত। এই ধারণা ঠিক নয়। লুপাস ছোঁয়াচেও নয়। লুপাস রোগী যৌনসংসর্গও করতে পারেন।

আরও পড়ুন

×