সাইবেরিয়ায় রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ১৬:৫১
সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার আন্তোনোভ-৩ নামের ছোট আকারের যাত্রীবাহী বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। খবর রয়টার্স।
দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে তিনজন ক্রু ও দুইজন যাত্রী ছিলেন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিয়ে কোনও তথ্য জানানো হয়নি। রাশিয়ার দূরে পূর্ব ওলেকমিনস্ক শহরের কাছে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। শহরটি উত্তর আর্কটিক মহাসাগরের সীমানায় অবস্থিত।
মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, একটি ছোট সাদা ও লাল রংয়ের উড়োজাহাজকে ভাঙা গাছ-ও ডালপালার মধ্যে পড়ে আছে। চারপাশে ছড়িয়ে আছে ডানার টুকরোও।
রাশিয়ার গণমাধ্যম বলছে, ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একটি ছোট সিরিজে সোভিয়েত আমলে পরিকল্পিত এই উড়োজাহাজটি উৎপাদন করা হয়। এটি একটি যাত্রী ও কার্গো বিমান, যেটি পাকা ও কাঁচা রাস্তায় উড্ডয়ন-অবতরণ করতে পারে।
- বিষয় :
- সাইবেরিয়া
- রাশিয়া
- বিমান বিধ্বস্ত
