ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে চিকিৎসায় রোগীর খরচ ৮০%, মালদ্বীপে ১৮%

বাংলাদেশে চিকিৎসায় রোগীর খরচ ৮০%, মালদ্বীপে ১৮%
×

স্বাস্থ্যি প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি- ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৮:১০

বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীকে বহন করতে হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যি প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। রোগির ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, থাইল্যান্ডে রোগির ব্যয় মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

রোববার বাজেট আলোচনায় এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে একটি প্রধান সমস্যা চিকিৎসার ব্যয় বৃদ্ধি। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীকে নিজের পকেট থেকে খরচ করে চিকিৎসা নিতে হয়।

বাজেটকে সমর্থ করে প্রতিমন্ত্রী বলেন, এই বাজেটে অপরিকল্পিতভাবে হাসপাতাল ও ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই।

এম এ মুহিত বলেন, বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। কিন্তু তারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে। তারা স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে আজ পর্যন্ত একদিনও কথা বলেননি। স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক চিন্তাভাবনা করে সুপারিশ দিয়েছে। খুশি হতাম যদি বিরোধী দল স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করতেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেটের লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করে সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। যেখানে সবাই বিনামূল্যে ও সহজে চিকিৎসাসেবা পাবেন।

স্বাস্থ্য খাতের প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে এম এ মুহিত আরও বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগে ঘটে। এসব রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ।

আরও পড়ুন

×