ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারতজুড়ে ইনডিগোর শিডিউল বিপর্যয়

ভারতজুড়ে ইনডিগোর শিডিউল বিপর্যয়
×

ইনডিগো এয়ারলাইন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১২:০৮

কেবিন ক্রু সংকট ও প্রযুক্তিগত জটিলতাসহ নানা কারণে টানা তিন দিন ধরে শিডিউল নিয়ে বিপাকে থাকা ইনডিগো এয়ারলাইন কেবল এক দিনেই সাড়ে ৫০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে। ২০ বছরের এয়ারলাইনটির জন্য এটি একটি রেকর্ড।

ইনডিগো জানিয়েছে, আগামী দু-তিন দিন আরও ফ্লাইট বাতিল হবে। এয়ারলাইনটি প্রতিদিন প্রায় দুই হাজার ৩০০ ফ্লাইট চালায়, নির্ধারিত সময়ে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে এর সুনামও ছিল।

বুধবার তাদের নির্ধারিত সময়ে উড্ডয়ন অবতরণের হার ছিল ১৯ দশমিক ৭ শতাংশ। আগের দিনও এটা ছিল ৩৫ শতাংশ। 

সংকট মোকাবিলা ও সমাধান বের করতে বেসামরিক বিমান মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইনডিগোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এনডিটিভি।

আরও পড়ুন

×