ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলিদের ‘আত্মতুষ্টিতে’ না ভোগার আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলিদের ‘আত্মতুষ্টিতে’ না ভোগার আহ্বান নেতানিয়াহুর
×

আরাদ শহর পরিদর্শনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ২৩:৫৬

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কোনো নিহতের ঘটনা না ঘটায় ইসরায়েলি জনগণকে ‘আত্মতুষ্টিতে’ না ভোগার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

শনিবার দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করে এই হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজার সময় আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে।

শনিবার রাতে ইরানি হামলার কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সতর্কবার্তা পাওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্রটি পড়ার আগ পর্যন্ত পুরো দশ মিনিট সময় ছিল।

তিনি বলেন, যদি ওই কয়েক মিনিটের মধ্যে সবাই সুরক্ষিত জায়গায় অর্থাৎ, ভবনের নিচে থাকা আশ্রয়কেন্দ্রে চলে যেত তাহলে কেউই আহত হতো না। বিবিসি বাংলা

আরও পড়ুন

×