ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানকে ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
×

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

বিবিসি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ২০:৩২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ২০:৪৯

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে যে দুইটি জাহাজে ইরান গুলি চালিয়েছে ও জব্দ করেছে। সেগুলো ছিল ‘সাধারণ জাহাজ’, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের না।

হেগসেথ বলেন, ‘একটি স্পিডবোট, একটি বন্দুক আর খারাপ উদ্দেশ্য থাকলে যে কেউ এমনটা করতে পারে।’ তিনি বলেন, চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত না এবং যুক্তরাষ্ট্রের ‘যতটা সময় দরকার, ততটাই আছে।’

তিনি দাবি করেন, ইরান জানে যে তাদের এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। তবে এ জন্য তাদেরকে স্পষ্টভাবে এবং প্রমাণসহ পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে অনুমতি দিয়েছে যে, দ্রুতগতির কোনো ইরানি নৌযান যদি পানিতে মাইন বসানোর চেষ্টা করে বা হরমুজ প্রণালি দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে মার্কিন নৌবাহিনী যেন সেগুলোকে ধ্বংস করে দেয়।

এ প্রসঙ্গে হেগসেথ বলেন, ‘আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না।’

আরও পড়ুন

×