ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাকিস্তানের পেশোয়ারে মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

পাকিস্তানের পেশোয়ারে মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৯:৩০

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল ধাপে ধাপে বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ সিদ্ধান্তের ফলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের দায়িত্ব স্থানান্তর করা হবে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পদের কার্যকর ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পেশোয়ারে কনস্যুলেটের কার্যক্রম বন্ধ হলেও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নীতিগত অগ্রাধিকার অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাইবার পাখতুনখোয়ার জনগণ ও কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন এবং মার্কিন স্বার্থ এগিয়ে নিতে কার্যকর সম্পৃক্ততা অব্যাহত থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদ, করাচি ও লাহোরের কূটনৈতিক মিশনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×