ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

হলিউড শি জিনপিংয়ের চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প

হলিউড শি জিনপিংয়ের চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প
×

মন্দির প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ছবি: সংগৃহীত

বিবিসি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৯:৫১ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১২:৫৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হলিউড যদি কখনো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর চরিত্রে অভিনয়ের জন্য কাউকে খুঁজতে যায়, তাহলে তার মতো কাউকে পাওয়া যাবে না।  ট্রাম্প আরও বলেন, শি লম্বা, খুবই লম্বা। বিশেষ করে এই দেশের জন্য। কারণ, এখানে মানুষ সাধারণত কম উচ্চতার হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শি জিনপিং-এর ব্যক্তিত্ব ও নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। 

একই সাক্ষাৎকারে তিনি বলেন, চীন চায় হরমুজ প্রণালি খোলা থাকুক, কারণ দেশটি এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি খোলা রাখতে সম্ভাব্য সমঝোতায় সহায়তার প্রস্তাবও দিয়েছেন।

ট্রাম্প জানান, ক্ষমতায় আসার আগে চীন যুক্তরাষ্ট্রের সুবিধা নিলেও বর্তমানে শি জিনপিং-এর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। তিনি আরও দাবি করেন, চীন ইরানে সামরিক সরঞ্জাম না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক কর্মসংস্থান তৈরি করবে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ও- ইঙ্গিত দিয়েছিলেন, খুব জলদিই চীনের বড় ধরনের বোয়িং ক্রয়ের ঘোষণা আসতে পারে।

এ ছাড়া ট্রাম্প জানান, চীন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানিতেও আগ্রহী। তাঁর ভাষায়, টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কা থেকে চীনের উদ্দেশে জ্বালানিবাহী জাহাজ পাঠানো হবে। ট্রাম্পের মতে, বর্তমানে চীনের সবচেয়ে বড় প্রয়োজন জ্বালানি, আর যুক্তরাষ্ট্রের কাছে এর বিশাল মজুত রয়েছে।

শি জিনপিং-এর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত আন্তরিক, কাজকেন্দ্রিক এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল একজন নেতা। একই সঙ্গে ট্রাম্প জানান, তিনি চীনের অর্থনীতিকে আরও উন্মুক্ত দেখতে চান এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি আগের তুলনায় কমেছে বলেও তাঁর বিশ্বাস। 

আরও পড়ুন

×