ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, আগুন

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, আগুন
×

সংযুক্ত আরব আমিরাতের পতাকা। ছবি: গালফ নিউজের সৌজন্যে

এএফপি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৭:০৯ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৭:১০

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। রোববারের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তেজস্ক্রিয়তার মাত্রার ওপরও কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আল ধাফরা অঞ্চলে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পোস্টটিতে আরো লেখা হয়েছে, ‘এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক নিরাপত্তা বা তেজস্ক্রিয়তার মাত্রার ওপরও কোনো প্রভাব পড়েনি।’ হামলাটি কারা করেছে তা উল্লেখ করেনি আবুধাবি মিডিয়া অফিস।

আরও পড়ুন

×