ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ০৯:২০

ইরানের ভূখণ্ডে প্রবেশের পর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়, এমকিউ-১ মডেলের ড্রোনটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। পরে আইআরজিসির আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ভূপাতিত করা হয়।

আইআরজিসি আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ড্রোনটি কোথায় এবং কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। 

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×