হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনা পাঠাবে না তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৯:১৮
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকলেও হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনা পাঠাবে না তুরস্ক। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
হাকান ফিদান বলেন, এটি একটি প্রতিরক্ষা চুক্তি। এর মানে হলো, কোনো একটি দেশ আক্রান্ত হলে তাদের প্রতিরক্ষায় সাহায্য করা। এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয়। তাই অন্য কোনো দেশের ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য তুরস্ক নিজের সেনা পাঠাবে না।
প্রতিরক্ষার জন্য ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা মূল্যায়ন করতে তুরস্ক ও সৌদি আরবের সামরিক প্রতিনিধিদল একসঙ্গে কাজ করবে বলে জানান ফিদান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে তুরস্কের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। ফলে রিয়াদের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে লড়াই শুরুর ব্যাপারে আঙ্কারা প্রথম থেকেই সতর্ক অবস্থান বজায় রেখেছে।
বর্তমানে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতিরা। যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।
- বিষয় :
- তুরস্ক
- সেনাবাহিনী
- হুতি
- সৌদি আরব