নেপালকে ১৬০ কোটি ডলার উন্নয়ন সহযোগিতা দেবে ভারত
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও ভারতের নরেন্দ্র মোদি। সোমবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৬:১২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৬:২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালকে ১ দশমিক ৬ বিলিয়ন (১৬০ কোটি) ডলারের ‘উন্নয়ন সহযোগিতা’ প্যাকেজ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর এ প্রস্তাব দেওয়া হলো।
সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পাশে দাঁড়িয়ে মোদি বলেন, ‘আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।’ তিনি বলেন, নেপাল পুনর্গঠনে সহায়তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি দিতে ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
তবে এ উন্নয়ন প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে ভারত তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
গত মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে প্রথমবারের মতো সফর করছেন বালেন্দ্র শাহ। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে সামরিক সম্মাননা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে তরুণদের নেতৃত্বে বিক্ষোভের পর রাজনীতিতে আসেন বালেন্দ্র। এর আগে তিনি র্যাপার ছিলেন।
- বিষয় :
- নরেন্দ্র মোদি
- ভারত
- নেপাল
- সহযোগিতা
- বালেন্দ্র শাহ