ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

৯ ঘণ্টা ঘুমালেই মিলবে লাখ রুপি!

৯ ঘণ্টা ঘুমালেই মিলবে লাখ রুপি!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৬:১৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৬:২৫

টানা ৯ ঘণ্টা ঘুমালেই মিলবে লাখ রুপির চাকরি। এ খবর শুনে অবাক হয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ খবরটি একদম সত্যি। ভারতের বেঙ্গালুরুর একটি সংস্থা এমনই অভিনব অফার দিয়েছে। নতুন সংস্থা '‌ওয়েকফিট'‌-এর এই লোভনীয় প্রস্তাবে হইচই পড়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই সংস্থায় কাজ করতে গেলে ঘুমটাই জরুরি। যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকা চাই। রাতে অন্তত ৯ ঘণ্টা ঘুম চাই। এরকম তরুণ–তরুণীদেরই কাজে নিয়োগ দিতে চায় সংস্থাটি।

নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি সম্প্রতি এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। ইন্টার্নদের উদ্দেশে বলা হয়েছে, শুধু ঘুমাও। যতক্ষণ খুশি। গভীর ঘুম চাই। আবার নিজের ঘুমের রেকর্ড যে ভেঙে দিতে পারবে তার জন্য থাকবে ইনসেনটিভ। এই সংস্থায় কাজ করতে গেলে পরতে হবে পাজামা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইন্টার্নশিপ চলাকালীন সংস্থার গদিতে ঘুমাতে হবে তরুণ–তরুণীদের। ইন্টার্নদের ঘুম বাড়ানোর জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও থাকবে। অফিসে ঘুমানোর ব্যবস্থাও থাকবে।

আরও পড়ুন

×