ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সার্কে তালেবানকে চাইলো পাকিস্তান, ভারতের প্রতিবাদে ভেস্তে গেল বৈঠক

সার্কে তালেবানকে চাইলো পাকিস্তান, ভারতের প্রতিবাদে ভেস্তে গেল বৈঠক
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১ | ০০:৩৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৩১

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক এর বৈঠকে তালেবানের প্রতিনিধিত্ব চেয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের দাবি মানতে চায়নি ভারত-সহ সংস্থার অন্তর্গত অন্যান্য দেশ। এ নিয়ে বিতর্কে ভেস্তে গেছে সার্ক-এর বৈঠক। আগামী শনিবার থেকে নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রতি বছর সার্ক-এর বৈঠক হয়। সার্ক-এ অন্তর্ভুক্ত দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মলদ্বীপ ও আফগানিস্তান। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ।

সূত্রের খবর, বেশিরভাগ দেশ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক। কিন্তু তাতে আবার পাকিস্তান রাজি হয়নি। ফলে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গেছে।

আফগানিস্তানের দখল নেওয়ার পরে তালেবান সরকার তৈরি করলেও ভারত সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। গত সপ্তাহেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, তালেবান সরকারে কোনও নারী প্রতিনিধি নেই। তারা জনতার দ্বারা নির্বাচিত নয়। তাই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশের ভাল করে চিন্তা-ভাবনা করা উচিত।

আরও পড়ুন

×