ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যবসায়ীদের সম্মান পুনরুদ্ধার করব

ব্যবসায়ীদের সম্মান পুনরুদ্ধার করব
×

এসএম নুরুল হক

এসএম নুরুল হক স্বত্বাধিকারী মোসমার্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ০৬:৪৮

| প্রিন্ট সংস্করণ

সমকাল : ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ নিয়ে শুরু থেকেই কেন আপত্তি জানিয়ে আসছেন আপনারা? 
এস এম নুরুল হক : এই দুটো গ্রুপের কারণে পুরো নির্বাচন বৈষম্যমূলক হয়ে যাচ্ছে। ট্রেড গ্রুপে মাত্র ৯ জন ভোটার তিনজন পরিচালক নির্বাচিত করবেন। আবার টাউন গ্রুপে মাত্র ১১ জনে নির্বাচিত করবেন আরও তিনজন পরিচালক। এই ৬ জন কারা হবেন সেটা আবার পূর্বনির্ধারিত। তাহলে এটা কোন ধরনের নির্বাচন? অথচ দেখুন ৪ হাজার একজন সাধারণ সদস্য ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারবেন মাত্র ১২ জন পরিচালক। আর ২ হাজার ৭৬৪ জন সহযোগী সদস্যের ভোটে নির্বাচিত হবেন মাত্র ৬ জন পরিচালক। এমন বৈষম্য কেন হবে? এখানে আবার যারা ভোটার, তাদের নেই কোনো কার্যালয়। নেই কোনো স্বতন্ত্র পরিচয়। এটা আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের একটা সিস্টেম। তাই এটির বিরুদ্ধে আছি আমরা। ইতোমধ্যে ঢাকা চেম্বার এমন সিস্টেম বাতিলও করেছে।
সমকাল : নির্বাচিত হলে কোন তিনটি কাজ করতে চান অগ্রাধিকার ভিত্তিতে?
এস এম নুরুল হক : নির্বাচিত হলে এমন বৈষম্য দূর করে সব ব্যবসায়ীর সম্মান পুনরুদ্ধার করব। যারা এতদিন কথা বলতে পারেননি, যাদের কথা বলার অধিকার ছিল না– সেসব সাধারণ ব্যবসায়ীকে আনব মূল ধারায়। তাদের কথা শুনব মনোযোগ দিয়ে। তাদের নিয়েই চট্টগ্রামকে একটি সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের দুর্ভোগ ও হয়রানি থেকে বাঁচাতে ঘুষ, দুর্নীতি কমাতে হবে। তাই ডেটা সেন্টার করব। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস করব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে ঘুষ-দুর্নীতিও কমে যাবে।
 

আরও পড়ুন

×