সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান
আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি
ড. ইফতেখারুজ্জামান
ড. ইফতেখারুজ্জামান
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৪:০৫ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১৪:২৩
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি আইন করেছে। এতে রাষ্ট্রীয়ভাবে বিভাজন তৈরি হলো না? এই প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নিশ্চয়ই বিভাজন। আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। গত ১৬ বছর আওয়ামী লীগ একাই অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করতে চেয়েছে। এখন তাদেরই এক্সক্লুড করা হচ্ছে। সমাধান হচ্ছে রিকনসিলিয়েশন বা ভুল স্বীকারের শর্তে অন্তর্ভুক্তি। কিন্তু আওয়ামী লীগ এখনও অত্যন্ত প্রতিশোধপ্রবণ। আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি শব্দও কি বলা হয়েছে? কিন্তু পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে, আওয়ামী লীগ অপরাধ করেনি? আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নিজেই। তারা কখনও ভুল স্বীকার করে না। অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগেরও কোনো আগ্রহ দেখা যায়নি। দুঃখজনক যে, শান্তিপূর্ণ সমঝোতার কোনো সম্ভাবনা অন্তত স্বল্প মেয়াদে দেখা যাচ্ছে না।’
পুরো সাক্ষাৎকারটি পড়ুন: সম্ভবত বিএনপি ও আমলাতন্ত্র মনে করছে এখন ‘আমাদের পালা’
- বিষয় :
- সাক্ষাৎকার
- নিষিদ্ধ
- আওয়ামী লীগ
