ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাশিফল ২০২৬

ব্যক্তি জীবন যেমন যাবে

ব্যক্তি জীবন যেমন যাবে
×

অলংকরণ :: ফাইয়াজ হোসেন

জ্যোতিষ সাগর ড. আব্দুল হাদী

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ০৭:১৮ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৭:০৬

| প্রিন্ট সংস্করণ

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মঙ্গলের জাতক বা জাতিকা মেষ রাশির ২০২৬ সাল খুবই তাৎপর্যপূর্ণ হবে রবির কারণে। নেপচুন ও ইউরেনাস আপনাকে লোভী করে তুলতে পারে ধনপ্রাপ্তির কারণে। তাই সতর্ক থাকতে হবে আপনাকে। রবির এ বছরটি পারিবারিক জটিলতা বাড়াতে পারে ভুল সিদ্ধান্তের জন্য। বিদেশ যাত্রার সুযোগ বাড়বে বিধায় বুঝে সিদ্ধান্ত নিন। আয় বুঝে ব্যয় করুন। ১৮ মার্চ স্বাস্থ্য সমস্যা থাকতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শুক্রের জাতক বা জাতিকা বৃষ রাশির বছরটি গুরুত্বপূর্ণ হবে পারিবারিক কারণে। অবিবাহিতদের বিবাহযোগ রয়েছে। হঠাৎ কাউকে কথা দিয়ে ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই বুঝে সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ। নারীদের জন্য স্বাস্থ্য সমস্যা বছরের শুরু থেকেই দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন। নতুন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে জুন থেকে আগস্টের মধ্যে। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। ব্যয় বাড়বে। 

মিথুন (২১ মে-২০ জুন)
বুধের জাতক বা জাতিকা মিথুন রাশির বছরটি খুবই তাৎপর্যপূর্ণ হবে। অশুভ চন্দ্র আপনাকে বিভ্রান্ত করতে পারে। এ বছর মে থেকে জুলাইয়ের মধ্যে তাই সবদিক বিবেচনা করে পারিবারিক সমস্যা দূর করার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে নতুন অংশীদার নিতে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। বিদেশযাত্রার সুযোগ বাড়বে শিক্ষার্থীদের জন্য। তাই বুঝে সিদ্ধান্ত নিন। বৃহস্পতি আপনাকে আর্থিক সুযোগ দেবে বছরের শুরু থেকেই।

কর্কট (২১ জুন-২২ জুলাই)
চন্দ্রের জাতক বা জাতিকা কর্কট রাশির বছরটি বেশ ঘটনাবহুল হবে। তাই সদাসতর্ক থাকতে হবে বছরের শুরু থেকেই। যারা ব্যবসা করেন তাদের অংশীদার নিতে যথেষ্ট ভাবতে হবে। চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা আছে জুনের পর থেকে। রাজনীতির ক্ষেত্রে ঝামেলা বাড়বে আবার তা মিটিয়েও নিতে পারবেন। আগস্ট থেকে স্বাস্থ্য সমস্যা হতে পারে ২৬ নভেম্বর পর্যন্ত। আয় বুঝে ব্যয় করুন–অন্যথায় জটিলতা বাড়বে।

সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট)
রবির জাতক বা জাতিকা সিংহ রাশির এ বছরটি গুরুত্বপূর্ণ হবে। কারণ ২০২৬ রবির বছর। লেনদেন ও কেনাকাটা বেড়ে যাবে ব্যবসায়ীদের জন্য। চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। অনেক দিন থেকে আটকে আছে এমন কিছু কাজ ১৮ মের পর থেকে হয়ে যেতে পারে। রাজনীতি ক্ষেত্রে আইনি জটিলতা এড়িয়ে চলুন। কোনো বন্ধুকে বিশ্বাস করে পারিবারিক ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে।

কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বুধের জাতক বা জাতিকা কন্যা রাশির জন্য বছরটি সতর্ক হয়ে না চললে পদে পদে বিপদ হতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের সম্মান বাড়বে ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ১৮ আগস্ট থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ইউরেনাস ও নেপচুন গত বছরের মতোই এ বছরও অশুভ থাকবে। তাই ব্যবসা ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে এ বছর। স্বাস্থ্যের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শুক্রের জাতক বা জাতিকা তুলা রাশির বছরটি নানা দিক থেকে অগ্রগতির বছর হবে। শুধু পারিবারিক ক্ষেত্রে অশুভ ইঙ্গিতে দেখা দিতে পারে ১৮ জুলাইয়ের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাহু, কেতু ও মঙ্গলের কারণে। সবদিক বিবেচনা করে নতুন ব্যবসায় হাত দিতে হবে। চাকরি ক্ষেত্রে সফল হওয়ার সুযোগ আসবে। তাই ঊর্ধ্বতনদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আয় বুঝে ব্যয় করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
মঙ্গলের জাতক বা জাতিকা বৃশ্চিকের এ বছরটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কথায় ও কাজে সতর্ক না থাকলে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে চাকরি ক্ষেত্রে জটিলতা বাড়বে। ২২ মে থেকে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সতর্ক থাকুন। ব্যবসা ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। ফলে আগের ঋণ পরিশোধেরও সুযোগ আসবে ২৮ নভেম্বর থেকে শুক্র ও বৃহস্পতির কারণে। রাজনীতি যারা করেন তাদের জন্য জানুয়ারি থেকেই নতুন সুযোগ সৃষ্টি হবে। তাই কৌশলী থাকতে হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৃহস্পতির জাতক বা জাতিকা ধনু রাশির এ বছরটি অনেক গোলমেলে হবে। তাই কাউকে না বুঝে কথা দেবেন না; বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন শিক্ষা ক্ষেত্রে। অন্যের কথায় নির্ভর না করে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। এ বছরটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বছরের শুরু থেকেই সতর্ক থাকুন। রাজনীতি ক্ষেত্রে অন্যের সহযোগিতা আসবে। আয় বুঝে ব্যয় করুন। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়বে, সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শনির জাতক বা জাতিকা মকর রাশির রবির এ বছরটি আগের বছরের তুলনায় শুভ ফলদায়ক হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন মাইলফলক দেখবেন। পারিবারিক জটিলতা কমে আসবে। চাকরি ক্ষেত্রে সম্ভাবনার ইঙ্গিত পাবেন। ১৮ মার্চ থেকে স্বাস্থ্যের উন্নতি হবে; যা আগের কোনো জটিলতাকে দূর করবে। আর্থিক সুযোগ বাড়বে ২৬ জানুয়ারি থেকে। সতর্ক থাকতে হবে সবদিক থেকেই। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অশুভ শনির জাতক বা জাতিকা কুম্ভের বছরটি মিশ্র ফলদায়ক হবে। কারণ নতুন কোনো ব্যবসায় জটিলতা বাড়বে। মঙ্গল ও ইউরেনাস ২৮ জুনের পর থেকে ব্যবসা ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেবে। কাউকে কথা দেওয়ার আগে নিজ অবস্থান বিবেচনা করে নিন। স্বাস্থ্য ক্ষেত্রে মঙ্গল জটিলতা বাড়াবে। যার কারণে অস্ত্রোপচার পর্যন্ত হতে পারে ১৮ অক্টোবর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে। রাজনীতি ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। আয় বুঝে ব্যয় করতে হবে। 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বৃহস্পতির জাতক বা জাতিকা মীনের এ বছরটি শুভ হবে। রবির বছর বৃহস্পতির জন্য ভালো। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে বিশেষ করে মার্চ থেকে মে। নতুন কোনো ব্যবসায় হাত দেওয়ার আগে আর্থিক ঝুঁকি বুঝে নিন। রাজনীতি ক্ষেত্রে কথায় ও কাজে সতর্ক থাকতে হবে। অন্যথায় পতনের আশঙ্কা রয়েছে। জানুয়ারি থেকেই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। না বুঝে চাকরি ক্ষেত্রে কাউকে কথা দেওয়া থেকে বিরত থাকুন। ব্যয় বাড়বে। 

আরও পড়ুন

×