ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর
×

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ২০:২৭

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

আজ বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এদিন হেনরির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্র পক্ষের দুদকের মীর আহমেদ আলী সালাম এই জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ১ অক্টোবর বিকেলে যৌথ অভিযানে মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ পৃথক তিনটি হত্যা মামলার ঘটনায় হেনরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে কারাগারে যান হেনরি।

গত ২৩ ডিসেম্বর জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ মামলা করেন। পরে ১৩ জানুয়ারি এ মামলায় হেনরীকে গ্রেপ্তার দেখায় দুদক।

মামলা সূত্রে জানা যায়, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করেছে। দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির অবৈধ উৎস আড়ালের উদ্দেশে ওই সব সম্পত্তি রূপান্তর বা স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×