ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুকনো না ভেজানো? কোন বাদাম হজম সহায়ক

শুকনো না ভেজানো? কোন বাদাম হজম সহায়ক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ০৯:০১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ০৯:০১

বাদাম ছোট-বড় সবারই পছন্দের। অনেক রান্নায়ও বাদাম ব্যবহার করা হয়। এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তবে পুষ্টিবিদরা বলছেন, রান্নায় ব্যবহার করা বাদাম কিংবা শুকনো বাদামের তুলনায় ভেজানো বাদাম অনেক বেশি উপকারী৷

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদন অনুযায়ী, একমুঠো বাদাম যদি রাতভর ভিজিয়ে রাখার পর খাওয়া হয়, তাহলে একাধিক উপকারিতা মেলে৷ ভেজানো বাদাম সকালে খালি পেটে খেলে অ্যান্টি নিউট্রিয়েন্টের অংশ দুর্বল হয়ে পড়ে৷ এতে শরীরে খনিজ সংশ্লেষ বৃদ্ধি পায়৷

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভেজানো থাকলে বাদামের স্বাদ বৃদ্ধি পায় অনেকাংশে৷  তখন অতি সহজেই বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়৷

বাদামে নানা রকমের প্রাকৃতিক উপাদান ও ফাইটিক অ্যাসিড থাকে৷ এই উপাদানগুলির কারণে বাদাম হজম করতে অনেক সময় অসুবিধা হয়৷ ভেজানো বাদাম খেলে এই উপাদানগুলি আর্দ্র হয়৷ ফলে হজমে সুবিধা হয়।


আরও পড়ুন

×