ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

লকডাউনে অন্যদের সহযোগিতা করতে পারেন যেভাবে

লকডাউনে অন্যদের সহযোগিতা করতে পারেন যেভাবে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০১:০৭ | আপডেট: ০৪ মে ২০২০ | ০১:১৮

করোনা সংক্রমণের কারণে অনেকেই বেশিরভাগ সময় বাড়িতে কাটাচ্ছেন। দিনের পর দিন ঘরে আটকা থাকতে থাকতে কেউ কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে আবার বদ্ধ ঘরে থেকেই স্বেচ্ছাসেবীর কাজে যুক্ত হয়ে মানসিকভাবে ভালো থাকছেন। চাইলে আপনিও লকডাউনে থেকে অন্যকে সাহায্য করতে পারেন। যেমন-
১. প্রতিবেশী কোন বয়স্ক, অভাবী লোক থাকলে তাদেরকে সহযোগিতা করতে পারেন। অর্থ দিয়ে কিংবা যেভাবে তার সাহায্যের প্রয়োজন তাকে সহযোগিতা করতে পারেন। প্রয়োজনে তার বাজার করে দিতে পারেন, ওষুধ সরবরাহ করতে পারেন।
২. বয়স্ক আত্মীয়-স্বজন, বা অন্য যেসব আত্মীয়, বন্ধু আছেন ফোনে তাদের খোঁজ নিতে পারেন। এতে তারা আনন্দ পাবেন। আপনারও ভালো লাগবে।
৩. করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে ফেসবুকে গ্রুপ খুলতে পারেন। আবার চাইলে বর্তমান কোনো গ্রুপের যোগ দিয়েও নিজের অংশগ্রহণ বাড়াতে পারেন।
৪. বিশ্বের বিভিন্ন দেশে অভাবী মানুষদের খাদ্য সহায়তা দিতে ফুড ব্যাংক গঠন করা হয়। চাইলে নিজে কিংবা বন্ধুদের নিয়ে এমন একটি ফুড ব্যাংক গড়ে তুলতে পারেন। পরিচিত, অপরিচিতদের সাহায্যে একটা তহবিল গঠন করতে পারেন।
৫. অনেক জায়গায় দরিদ্রদের সাহায্য করতে খাবার দানের কর্মসূচি চালু করা হয়েছে। খোঁজ নিয়ে এমন স্থানে খাবার দান করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের জীবাণুনাশক, স্বাস্থ্যকর জিনিস দিয়েও সহায়তা করতে পারেন।
৬. কোন ধরনের সাংগঠনিক কাজ যুক্ত থাকতে না চাইলে যারা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করছেন তাদেরকে নগদ টাকা দিয়ে পাশে থাকতে পারেন।

আরও পড়ুন

×