ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে খান ৫ খাবার

ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে খান ৫ খাবার
×

ছবি: এআই

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৩:১৫ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৫:৫৯

ঘাম বেশি হলে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ বেরিয়ে যায়। এতে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। শরীর পানিশূন্য হয়ে পড়লে পেশিতে টান ধরা, মাথা ধরা, ক্লান্তি-দুর্বলতার মতো নানা সমস্যা দেখা দেয়। সুস্থ থাকতে অনেকেই ‘ওরাল রিহাইড্রেশন সলিউশন’ (ওআরএস)-এর পানি পান করেন। আবার অনেকে লেবু পানি, ডাবের পানি ইত্যাদিতে চুমুক দেন। পানীয় ছাড়াও সলিড খাবার খেয়েও ইলেক্ট্রোলাইটের মাত্রা বজায় রাখতে পারেন।

কলা
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এ উপাদানটি শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এতে পেশির কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। পাশাপাশি শরীরে ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এ ফল। 

তরমুজ
শরীরে পানির ঘাটতি মেটাতে সাহায্য করে তরমুজ। এ ফলে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা হাইড্রেশনে সহায়তা করে। স্নায়ুতন্ত্রের কাজ সচল রাখে এবং পেশির কার্যকারিতা উন্নত করে এ ফল। তাছাড়া তরমুজে পানির পরিমাণ প্রায় ৯২%। তাই গরমে রোজ তরমুজ খেলে ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্তি মিলবে।

টকদই
গরমে সুস্থ থাকতে টকদই খান। এ খাবার শুধু শরীরকে ঠান্ডা রাখে না, বরং কমায় রোগের ঝুঁকিও। দইয়ে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের মতো উপাদান রয়েছে, যা হাইড্রেশনের জন্য জরুরি। রোজ একবাটি টকদই খেলে পেটের অসুখ থেকে সুরক্ষিত থাকতে পারবেন। দইয়ের পাশাপাশি ঘোল, লাচ্ছিও খেতে পারেন।

টমেটো 
শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে টমেটো। এটি হার্টের স্বাস্থ্য বজায় রাখে এবং পেশির কার্যকারিতা সচল রাখতেও সাহায্য করে। এ সবজিতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও সোডিয়ামের মতো মিনারেল রয়েছে। উপকার পেতে রান্না না করেই টমেটো খাওয়া উচিত।  

পালংশাক
পালংশাকও শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে আয়রন, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে, যা শরীরে ফ্লুইডের ভারসাম্য বজায়। তাই ডায়েটে পালংশাক রাখুন। 

আরও পড়ুন

×