গরমে দই খাওয়ার যত উপকার
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১২:৩০
প্রচণ্ড গরমে পানিশূন্যতার সমস্যা বাড়ে। শরীরে ক্লান্তি ও অবসন্নতা ভর করে। শরতের এই ভ্যাপসা গরমে শরীর ঠান্ডা রাখতে এবং সুস্থ থাকতে দই খেতে পারেন। দইয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি হিট স্ট্রোক এবং তাপের কারণে সৃষ্ট পনিশূন্যতা থেকে রক্ষা করে।
বোল্ডস্কাইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দইয়ে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি-১২, জিংক ও ফসফরাস, যা শরীরের জন্য উপকারী। খাদ্য তালিকায় দই রাখলে ক্লান্তি অনেকটা দূর হয়। মুড ভালো রাখতেও সাহায্য করে এটি। দইয়ে থাকা ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের খারাপ কোলেস্টেরল হওয়া প্রতিরোধ করে হৃৎপিণ্ডকে ভালো রাখে দই। এটি রক্তচাপকেও ঠিকঠাক রাখতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে দই। কারণ দই খেলে পেট ভরা থাকে। ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
হাড় ও দাঁত ভালো রাখতেও দইয়ের জুড়ি মেলা ভার। এটি হাড়ের অসুখ অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে।
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক ও চুলের জন্য উপকারী। নিয়মিত দই খেলে চুল পুষ্টি পাবে এবং চুল পড়া কমবে। ত্বকের রুক্ষতা দূর করতেও উপকারী দই।
- বিষয় :
- দই
- দইয়ের উপকারিতা