ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ব্রেকআপের পর যে ৩ কাজ করা ঠিক নয়

ব্রেকআপের পর যে ৩ কাজ করা ঠিক নয়
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৬:৫২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৭:০৭

ব্রেকআপ হলে স্বাভাবিকভাবেই প্রাক্তনের কথা মনে পড়ে। খুব কষ্ট হয়। কোনো কাজে মন বসে না। সম্পর্ক ঠিক হওয়ার কোনও সম্ভাবনা আছে কি না তাও ভাবেন অনেকে। কেউ কেউ দীর্ঘসময় অতীতে পড়ে থাকেন। নিজেকে অতীতে আটকে রাখলে ক্ষতি আপনারই হবে। আবার সদ্য ব্রেকআপের পর সঙ্গীকে ভুলতে এমন কিছু করা যাবে না, যা আপনার জন্য বিপদজনক। 

ব্রেকআপের পর যা করা ঠিক নয়

শেষবারের মতো কথা বলা কিংবা দেখা করা

শেষবারের মতো একবার দেখা, একটি বার কল করার মতো ভুলগুলো অনেকেই করেন। এগুলো ঠিক নয়, এমনটাই বলা হয়েছে 'এই সময়'-এর একটি  প্রতিবেদনে। মনে রাখা জরুরি, কিছু জিনিসের ব্যাখ্যা হয় না, আর কিছু ক্ষেত্রে ক্ষমা চেয়েও কোনো লাভ হয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো। তর্ক-বিতর্ক জড়ালে, শেষবারের মতো কথা বললে কিংবা দেখা করতে গেলে গেলে আপনারই মানসিক স্বাস্থ্য নষ্ট হবে।

সোশ্যাল মিডিয়ায় নজর রাখা

ব্রেকআপের পর প্রাক্তনের সোশ্যাল মিডিয়া স্টক করা ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কী পোস্ট করছে, কী কমেন্ট করছে, এই নজর রাখলে তাকে ভুলতে পারবেন না। তার জীবনের আপডেট নিতে গিয়ে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। কষ্ট বাড়বে। তাই প্রয়োজনে সঙ্গীকে আনফলো, ব্লক বা পোস্ট মিউট করে দিন। 

অন্য সম্পর্কে জড়ানো 

সদ্য ব্রেকআপ হয়েছে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতেই পারেন। কিন্তু ব্রেকআপের পর পরই নতুন সম্পর্কে জড়াবেন না। পুরোনো সম্পর্কের কষ্ট ভুলতে বা শূন্যতা দূর করতে অনেকেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু এই ভুল আপনার জন্যই ক্ষতিকর। পাশাপাশি এটা সঙ্গীর প্রতিও অন্যায় হবে। নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজে মানসিকভাবে কতটা প্রস্তুত, তা ভেবে নিন। 

আরও পড়ুন

×