ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আয়রনের ঘাটতি পূরণে খেতে পারেন যেসব খাবার 

আয়রনের ঘাটতি পূরণে খেতে পারেন যেসব খাবার 
×

আয়রন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৭

শরীরে আয়রনের ঘাটতি  হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হল রক্তাল্পতা বা অ্যানিমিয়া । আয়রনকে বলা যায় রক্তের লোহিতকণিকা তৈরির কাঁচামাল। এ কারণে শরীরে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যায়। আয়নের ঘাটতি পূরণে অনেকেই নিয়মিত আয়রন ট্যাবলেট খান।

প্রতিদিনের খাদ্যতালিকায় যদি বেশ কয়েকটি খাবার রাখা যায় তাহলে সেগুলি আপনার শরীরে আয়রনের পরিমাণ সঠিক মাত্রায় বজায় রাখবে। শরীরে আয়নের ঘাটতি পূরণে খাদ্যতালিকায় যেসব খাবার যোগ করতে পারেন-

পালং শাক

পালং শাকে কম পরিমাণে ক্যালরি থাকে, তবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম পাওয়া যায়। নিয়মিত এই শাক খেলে চোখ ও চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

বিনস, সয়াবিন, ছোলা
বিনস, সয়াবিন এবং ছোলার মতো শস্যদানায় প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায়। 
মাছ 
আয়নের আরেকটি চমৎকার উৎস হচ্ছে মাছ। সামুদ্রিক মাছে আয়নের পরিমাণ বেশি থাকে। 
কুমড়োর বীজ
কুমড়োর বীজ খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এতে আয়রন ছাড়াও ভিটামিন কে, জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়।   
ডার্ক চকোলেট
অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর ডার্ক চকোলেট হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। এটি মন-মেজাজ ভালো রাখতেও সাহায্য করে। 
বেদানা
১০০ গ্রাম বেদানায় প্রায় শূন্য দশমিক.৩১ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। এমনকী এই ফলে ভিটামিন সি-ও রয়েছে, যা দেহে আয়রন শোষণে সাহায্য করে। এ ছাড়া বেদানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য খনিজ শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলতে অনুঘটকের কাজ করে।
ডাল
প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল রেখে দেহে আয়রনের ঘাটতি মেটাতে পারেন। ১০০ গ্রাম ডালে প্রায় ৭.৪ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। মুগ, মসুর, রাজমাসহ যে কোনও ধরনের ডালে আয়রন পাওয়া যায়। এ ছাড়াও ডালে ফাইবার ও প্রোটিনও মেলে। সূত্র: এশিয়ানেট, এই সময়

আরও পড়ুন

×