ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারকেল তেলের ৬ ব্যবহার 

নারকেল তেলের ৬ ব্যবহার 
×
×

নারকেল তেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:০৫ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:০৫

আজকাল অনেকেই রান্নায় নারকেল তেল ব্যবহার করেন। তবে শুধু রান্না নয়,বিশেষ এই তেলটির আরও অনেক গুণ ও ব্যবহার রয়েছে। যেমন-
ত্বকের আর্দ্রতা বজায় রাখে
নারকেল তেলের অন্যতম সেরা গুণ হলো এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। সামান্য পরিমাণ নারিকেল তেলই শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য যথেষ্ট। সামান্য নারকেল তেল নিন; যদি এটি জমাট বাঁধা অবস্থায় থাকে তবে হালকা গরম করে নিন এবং এরপর আলতোভাবে ত্বকে মালিশ করুন। এটি ত্বককে সহজেই আর্দ্র ও সজীব রাখতে সহায়তা করবে।

হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার
নারকেল তেল হেয়ার মাস্ক বা চুলের পরিচর্যার উপাদান হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটি চুল ও মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে, চুলের ক্ষতি মেরামত করে এবং প্রাণবন্ত করে তোলে। নারকেল তেলে এমন কিছু ফ্যাট বা চর্বি রয়েছে যা চুল ঘন করতে ও বৃদ্ধিতে সহায়তা করে। ব্যবহারের আগে তেলটি হালকা গরম করে নিন, এরপর চুল ও মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা বা সারা রাত রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

নখের গোড়ার ত্বকের (কিউটিকল) জন্য উপকারী
নারকেল তেল নখের গোড়ার ত্বক বা 'কিউটিকল' মজবুত করতেও সাহায্য করে, বিশেষ করে যখন ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় বা চামড়া উঠতে থাকে তখন কয়েক মিনিট নখের গোড়ায় তেল মালিশ করুন। আপনি যদি সারা রাত এটি লাগিয়ে রাখতে চান, তবে নখে তেল লাগানোর পর হাতে গ্লাভস পরে নিতে পারেন।

শুষ্ক ঠোঁটকে আর্দ্র রাখে
ঠোঁট ফাটা বেশ যন্ত্রণাদায়ক। ঠোঁটের যত্নে সাধারণ লিপ বামের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করে দেখতে পারেন। সামান্য পরিমাণ তেল নিয়ে ঠোঁটে লাগান। ময়েশ্চারাইজার বা তেল লাগানোর আগে ঠোঁট স্ক্রাব করে নিলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়।

মেকআপ তুলতে সাহায্য করে
মেকআপ তুলতে গিয়ে যদি সমস্যায় পড়েন বা মেকআপ রিমুভার শেষ হয়ে গিয়ে থাকে, তবে নারকেল তেল ব্যবহার করে সহজেই মেকআপের সবটুকু অংশ পরিষ্কার করে ফেলা সম্ভব। এজন্য তুলার বলের ওপর সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে চোখ ও ত্বকের ওপর আলতো করে বুলিয়ে নিন। তেলটুকু ত্বকে শুষে নেওয়ার জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন এবং এরপর তা মুছে ফেলুন।

ম্যাসাজ অয়েল বা মালিশের তেল হিসেবে ব্যবহার 
ম্যাসাজ বা মালিশ শরীরের পেশির জড়তা ও টান কমাতে সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে সাধারণ লোশন খুব একটা কার্যকর নয়। চাইলে আপনি নিজেই ম্যাসাজ অয়েল তৈরি করে নিতে পারেন; এর জন্য নারিকেল তেলের সাথে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা আপনার পছন্দের অন্য কোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। পুরো শরীরে ব্যবহারের জন্য সামান্য পরিমাণ তেলই যথেষ্ট। 
সূত্র : হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন

×