ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভিটামিন সি-র ঘাটতি পূরণে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার

ভিটামিন সি-র ঘাটতি পূরণে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার
×
×

ভিটামিন সি সমৃদ্ধ ফল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৩:৫৪

শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি’য়ের তুলনা নেই। প্রতিদিনের খাবার থেকেই শরীরে এই ভিটামিনের ঘাটতি পূরণ সম্ভব। যেমন-

পেয়ারা : পেয়ারায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতি ১০০ গ্রাম পেয়ারা থেকে ২১৪ গ্রাম ভিটামিন সি পাওয়া যায়।  

আমলকী: ভিটামিন-সিয়ের আরেকটি চমৎকার উৎস আমলকী। নিয়মিত এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 

পেঁপে : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে প্রায় ৬২ গ্রাম ভিটামিন সি পাওয়া যায়। 
স্ট্রবেরি : এক কাপ স্ট্রবেরিতে প্রায় ৮০ গ্রাম ভিটামিন সি থাকে। ভিাটমিন সি’য়ের চাহিদা পূরণে এই ফলটি খেতে পারেন। 

কিউই : একটি কিউই ফল থেকে প্রায় ৬৪ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। 

আনারস : সুস্বাদু এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে। এই উপাদানটিও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়োতে সাহায্য করে।  এশিয়ান নিউজ নেট

আরও পড়ুন

×