ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জুলাই ঘোষণাপত্র পাঠ ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন

জুলাই ঘোষণাপত্র পাঠ ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন
×

মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ছবি: সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১৪:২৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ | ১৪:৩১

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন হাজার হাজার মানুষ। বিকেলে ওই অনুষ্ঠানস্থলের পাশে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এ অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতা, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা, রাজনীতিবিদ, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধান ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে দর্শক সারিতে তিন বাহিনীর প্রধানেরা, তাদের পাশে আছেন উপদেষ্টারা। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়ের সৌজন্য

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: পিআইডি

অনুষ্ঠানস্থলে পর্দায় শেখ হাসিনার পালানোর চিত্র দেখানো হয়। এ সময় লেখা ভেসে ওঠে ‘শেখ হাসিনা পালায় না’। এরপর তা নিয়ে মজা করেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। ছবি: সমকাল

অনুষ্ঠানস্থলের পাশে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সেই মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করেন অনেকে। ছবি: সমকাল

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। তারা হাত নেড়ে অভিবাদন জানান। ছবি: সমকাল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয় নানান রঙের ধোয়া উড়িয়ে। ছবি: সমকাল

অনুষ্ঠান চলাকারে দুপুরে হঠাৎ গ্যাস বেলুন বিস্ফোরণ হয়। এ সময় ছুটোছুটি করতে দেখা যায় সবাইকে। অনেকে দগ্ধ হন। ছবি: সমকাল

আরও পড়ুন

×