ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রাণচাঞ্চল্যে রঙিন বৈশাখী উৎসব

প্রাণচাঞ্চল্যে রঙিন বৈশাখী উৎসব
×

চাকমা, মারমা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠী এবার বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় । ছবি: ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৯:৩৪ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ | ১৯:৪০

অন্ধকার সরিয়ে রাজধানীর আকাশে তখন ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে ভোরের আলো। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই রমনার বটমূল প্রাঙ্গণ ভরে ওঠে মানুষের পদচারণায়। লাল-সাদা শাড়ি আর পাঞ্জাবিতে সজ্জিত নানা বয়সী মানুষের উপস্থিতিতে যেন তৈরি হয় এক বৃহৎ সাংস্কৃতিক সমাবেশ, যেখানে নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে উচ্চারিত হয় বাঙালির আত্মপরিচয়।

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা। ছবি: সমকাল

এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল ছায়ানট। ১৯৬৭ সাল থেকে ধারাবাহিকভাবে পহেলা বৈশাখে প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানটি বাঙালির সাংস্কৃতিক চেতনাকে লালন করে আসছে, তারা এবারও বাংলা নববর্ষ ১৪৩৩কে স্বাগত জানায় সুরেলা, ভাবগভীর উপস্থাপনায়। এবারের প্রতিপাদ্য ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। যার অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুরের মানবমুক্তির চেতনা।

করোনাভাইরাস মহামারি ও রমজানের কারণে দীর্ঘ বিরতি শেষে এ বছর বৈশাখী শোভাযাত্রা তার চিরচেনা রূপে ফিরেছে, যেখানে ২০২০ সালের পর সর্বোচ্চ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ছবি: সমকাল

এবারের বৈশাখী শোভাযাত্রায় দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি গণতান্ত্রিক পুনরুত্থানকে তুলে ধরে পাঁচটি বড় প্রতিকৃতি বা মোটিফ প্রদর্শন করা হয়েছে। ছবি: সমকাল

বর্ষবরণ উৎসবে নৃত্য পরিবেশন করছেন তরুণীরা। ছবি: সমকাল

বৈশাখের প্রথম সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। ছবি: শরিফুল ইসলাম তোতা

বর্ষবরণের শোভাযাত্রায় যেমন খুশি তেমন সেজেছেন অনেকে। সেখানে বিয়ের সাজেও দেখা যায় অনেককে। ছবি: শরিফুল ইসলাম তোতা

চাকমা, মারমা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠী শোভাযাত্রায় অংশ নেন। ছবি: ফোকাস বাংলা

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজকরা নিপুণ মোটিফ, মুখোশ এবং ১৫০ হাত দীর্ঘ একটি পটচিত্র তৈরি করেন। ছবি: ফোকাস বাংলা

নববর্ষে বড়দের পাশাপাশি আনন্দে মেতে উঠেন ছোটরাও। ছবি: সমকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দোকানে একতারা দেখছেন এক তরুণী। ছবি: ফোকাস বাংলা

নববর্ষের সাজে ছবি তুলছেন এক তরুণী। ছবি: ফোকাস বাংলা

ছোটদের পাশাপাশি নাগরদোলায় চড়ছেন বড়রাও। ছবি: ফোকাস বাংলা

বাংলা নববর্ষকে বরণ করতে ঘর সাজানোর নানা নকশার গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ছবি: ফোকাস বাংলা

চাকমা, মারমা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠী এবার বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় । ছবি: ফোকাস বাংলা

উৎসবে নানা আয়োজন মন ভরিয়েছে শিশুদের। ছবি: ফোকাস বাংলা
 

আরও পড়ুন

×