গ্যালারি: ছবিতে ইংল্যান্ড-কঙ্গো ম্যাচ
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৬:০৮
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড-অব-৩২ এর ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। গতকাল অনুষ্ঠিত এই লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও হ্যারি কেইনের জোড়া গোলে দারুণ এক জয় তুলে নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশরা। এই ম্যাচে কানায় কানায় পূর্ণ গ্যালারিতে নিজ দলের হয়ে গলা ফাটিয়েছেন দর্শকরা। এএফপির সৌজন্যে এই ম্যাচের গ্যালারির দারুণ কিছু মুহূর্তের ছবি থাকছে নিচে—
হ্যারি কেইনের দ্বিতীয় গোলে ভক্তের উচ্ছ্বাস
দলের পতাকার ডিজাইনে তৈরি মুকুট মাথায় দিয়ে সমর্থন দিতে এলেন ভক্ত
কঙ্গোর বিখ্যাত সমর্থক লুমুম্বা ভিয়া। ভিসা দেরিতে পাওয়ায় তিনি মাঠে উপস্থিত থাকতে পারেননি। ফাইল ছবি
১-০ গোলে পিছিয়ে পড়ার পর ইংলিশ ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ
- বিষয় :
- ইংল্যান্ড
- বিশ্বকাপ ফুটবল
