হবিগঞ্জে বন্যার্তদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১১:৩৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১১:৪৮
হবিগঞ্জের বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল শুক্রবার থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন দলটির নেতারা। আজ শনিবার সকাল থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী এই ত্রাণ কার্যক্রম পরিচালনা শুরু করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান রুবেল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের নেতারা।
ত্রাণ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেন, বিএনপি গণমানুষের দল। এই দল দেশের মানুষের যে কোনো সংকটে জনগণের পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই তারেক রহমান আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি আমরা।
- বিষয় :
- হবিগঞ্জ
- ছাত্রদল
- খাদ্যসামগ্রী
- ত্রাণ বিতরণ
