ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন চায় বাসদ

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন চায় বাসদ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৬:২২

সাধারণ মানুষের ওপর করের বোঝা কমিয়ে মানুষ বাঁচানোর বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি বলেছে, গতানুগতিক ও আমলাপ্রণীত বাজেট নয়, করোনা দুর্যোগের এই সময়ে বাজেটে জনগণের আকাঙ্খার প্রতিফলন দেখতে চায় তারা।

বুধবার এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আরও বলেছেন, দুর্নীতিবান্ধব মেগা প্রকল্প, অপচয়মূলক বিলাসী প্রকল্প, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, মন্ত্রী, সংসদ সদস্যদের বেতন ভাতা কমানো, দামী গাড়ি, আপ্যায়ন, বিদেশ ভ্রমণ ব্যয় কমিয়ে কৃষি, স্বাস্থ্য, জন সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে এই করোনা দুর্যোগ মোকাবেলা করতে হবে।

বিবৃতিতে করোনার কারণে কর্মহীন ও বেকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা, সামাজিক সুরক্ষা খাত সম্প্রসারিত করা, শ্রমজীবীদের রেশন, আবাসন ও ডরমেটরির ব্যবস্থা করা,  কৃষি ঋণ মওকুফ করা, কৃষি উপকরণে ভর্তুকি বাড়ানো, কৃষিপণ্যের ন্যায্য দাম ও বিপণনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

আরও পড়ুন

×