যানবাহনে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার বিক্ষোভ মিছিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৫
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি এবং যানবাহনে আগুনের প্রতিবাদে রোববার সন্ধ্যায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। দলটির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বোমাবাজি এবং আগুন সন্ত্রাস করেছে।
রোববার রাতে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলটির ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান। তারা আওয়ামী লীগের বিচার দাবি করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শূরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বির প্রমুখ।
- বিষয় :
- আগুন
- যানবাহন
- বিক্ষোভ মিছিল
- জামায়াতে ইসলামী