ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ব্যালেন্সড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা গল্প প্রতিযোগিতা শুরু

ব্যালেন্সড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা গল্প প্রতিযোগিতা শুরু
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫৭

ওয়ার্ক-লাইফ ব্যালেন্স রক্ষার সমাধান হিসেবে অনেকেই কাজ থেকে ফিরে এসে,কাজের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন। এই চিন্তা করে যে,এখন আমি শুধু নিজেকেই সময় দেব। কিন্তু কিছু দায়িত্ব থাকে যেগুলোর ব্যাপারে সবসময় সজাগ ও সম্পৃক্ত থাকতে হয়। তাই সবচেয়ে ভালো উপায় হতে পারে, যদি কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যাপারগুলো একীভূত করে নেয়া যায়। 

সুখীভাবে বেঁচে থাকতে হলে জীবনে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স ধরে রাখতে হবে। কাজকে ব্যক্তিগত জীবন থেকে আলাদা করে কখনোই সুখী হওয়া যায় না। সেজন্য জনসাধারণের মধ্যে ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের ধারণাকে উৎসাহিত ও উন্নীত করার জন্য বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা একটি গল্প প্রতিযোগিতা শুরু করেছে।

 প্রতিযোগীদের গল্পগুলো তাদের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করতে হবে অথবা গল্প লিখে ইমেইলও করতে পারবে  [email protected] এই ঠিকানায়। 

গল্পটি ফেইসবুক এ পোস্ট করার সময়  #Spa এবং #BalancedLife এই দুইটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রতিযোগীর ফেইসবুক পোস্ট টি PUBLIC করতে হবে এবং SPA ফেইসবুক পেজ কে ট্যাগ করতে হবে। 

গল্প পাঠানোর শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২০ পর্যন্ত। সংগৃহীত গল্পগুলো থেকে সেরা ১৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে। বিজয়ীরা পুরস্কার হিসাবে পাবে মীরসরাই এর মহামায়া লেক থেকে ঘুরে আসার সুযোগ। এছাড়াও ভ্রমণ কার্যক্রমের মধ্যে রয়েছে খৈয়াছড়া ঝর্ণা যাওয়া, মহামায়া হ্রদে কায়াকিং, ক্যাম্প ফায়ার, তাঁবুতে রাত্রিযাপন, মজার গেমসসহ নানান কার্যক্রম। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×