ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঢাকার দুই সিটিতে আ'লীগের প্রার্থী ঘোষণা

উত্তরে আতিক, দক্ষিণে তাপস

উত্তরে আতিক, দক্ষিণে তাপস
×

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০০:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৬

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে দুই সিটির মেয়র প্রার্থীর পাশাপাশি ১২৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করে ক্ষমতাসীন দলটি।

এর আগে দুই সিটি নির্বাচনে দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করতে শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক বসে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন মনোনয়ন বোর্ডের সদস্যরা।

অন্যদিকে শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। উত্তরে তাবিথ আউয়াল এবং দক্ষিণে প্রকৌশলী ইশরাক হোসেনকে প্রার্থী করেছে দলটি।

আরও পড়ুন

×