নিউইয়র্কে করোনায় আরও ৩ বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০১:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে নিউইয়র্কে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের এ স্টেটটিতে মারা গেছেন তিন বাংলাদেশি। এদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী । এদের নিয়ে নিউইয়র্কে গত ৩১ দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৩ বাংলাদেশি। এছাড়া নিউজার্সীতে ৬ জন, মিশিগানে ৫ জন, ভার্জিনিয়ায় ২ জন ও মেরিল্যান্ডে একজন নিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই মহামারীতে ১৫৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিউইয়র্কে শুক্রবার নেত্রকোনা কমিউনিটির উপদেষ্টা বদরউদ্দিন আহমেদের স্ত্রী নাহিদ সুলতানা (৫৮) মারা যান লং আইল্যান্ড জ্যুইশ হাসপাতালে। একই হাসাপাতালে মারা যান শাহ আলম তালুকদার (৪৫) ও এলমাস্ট হাসপাতালে মারা গেছেন আব্দুল হক মুন্সী (৫৫) ।
করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন শ্রেণী-পেশার বাংলাদেশি মারা গেছেন নিউইয়র্কে। এদের মধ্যে রয়েছেন চারজন চিকিৎসক, একজন সাংবাদিক, একজন ট্রাফিক পুলিশ এজেন্ট, একজন আইটি প্রফেশনাল, জেএফকে এয়ারপোর্টের একজন কর্মী, ফার্মাসিটিক্যাল কোম্পানীর দুই কর্মী, গ্রোসারির তিন সেলসপার্সন ও বেশ কয়েকজন ট্র্যাক্সি চালক।
আর আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক, সামাজিক-অঞ্চলিক সংগঠনের নেতা, সাংস্কৃতিক কর্মী, হোটেল রেস্তোরা ও গ্রোসারির মালিক-কর্মচারী সহ অসংখ্য প্রবাসী।
