ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশ গ্যালারিতে শিল্পের উষ্ণতা

দেশ গ্যালারিতে শিল্পের উষ্ণতা
×

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ১৩:১৩

দেশ আর্ট গ্যালারির যাত্রা শুরু হয়েছিল ৬৯ এর গণঅভ্যুত্থানের পর শিল্পপ্রেমী ব্যক্তিত্ব ইউসুফ সাঈদের উদ্যোগে । সে সময় শিল্পীদের মধ্যে গ্যালারিটি বেশ সাড়া ফেলে। এরপর নানা প্রতিকূলতার কারণে দেশ আর্ট গ্যালারির কর্মকাণ্ড বহুদিন থেমে ছিল।  

শনিবার গ্যালারি সংশ্লিষ্টদের পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠানটি আবারও যাত্রা শুরু করে । এ দিন রাজধানীর বারিধারার ১২ নং সড়কের দেশ আর্ট গ্যালারি পরিণত হয় শিল্পতীর্থে। শিল্পীদের পদচারণায় মুখরিত হয় আর্ট গ্যালারি।

এ আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সাবিনা জোহা খান, শিল্পী রফিকুন নবী, শিল্পী গৌতম চক্রবর্তী, শিল্পী কনকচাঁপা চাকমা ও আরো অনেকে। 
অনুষ্ঠানে বক্তারা বলেন,দূতাবাসের এলাকায় এমন একটি আর্ট গ্যালারি শিল্পের সারথি হয়ে তার কার্যক্রম অব্যাহত রাখবে। এটি হবে শিল্পজন ও শিল্পীদের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি মাধ্যম। এখানে যেমন দেশ বরেণ্য শিল্পীদের কাজের প্রদর্শনী থাকবে তেমনি নতুনদের জন্য এটি এক প্রমাণের ক্ষেত্রে হিসেবে বিবেচিত হবে। সব মিলিয়ে ভবিষ্যতে দেশ আর্ট গ্যালারি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে মুখর থাকবে সারাক্ষণ।
 

আরও পড়ুন

×