ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মুশফিককে মনে করিয়ে যুবাদের খোঁচা উদানকাতরার

মুশফিককে মনে করিয়ে যুবাদের খোঁচা উদানকাতরার
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫৭

মিছরির ছুরি যাকে বলে আর কী। ভারতকে হারিয়ে বাংলাদেশের  চ্যাম্পিয়ন হওয়াকে সহজভাবে নিতে পারছেন না দেশটির অনেকে। ইরফান পাঠান-হরভজন সিংরা যুবাদের দারুণ ক্রিকেটকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে ভারতীয় পেসার জয়দেব উদানতাররার মতো অনেকে আবার প্রশংসার ছলে দিয়েছেন খোঁচা।

ভারতের করা ১৭৭ রান তাড়া করতে নেমে ৮৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আকবর আলী জুটি গড়ে দলকে জয় এনে দেন। বাংলাদেশ জয় হতে ১৫ রান দূরে থাকতে নামে বৃষ্টি। পরে বৃষ্টি আইনে ৩০ বলে ৭ রানের লক্ষ্য পায় যুবারা। ওই রান তুলে নিতে কোন বেগই পেতে হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

উদানকাতরা তাই বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচকে। বাংলাদেশ জয়ের প্রান্তে ছিল। দারুণ এক চার মেরে ক্রিজে থাকা বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম উল্লাস করেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যায়।

উদানকাতরা ওই ম্যাচের উদাহরণ টেনে টুইট করেছেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে দারুণ খেলেছে বাংলাদেশ। এই দল গড়তে দু'বছর ধরে তারা কত পরিশ্রম করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে পড়লাম। এটা বাংলাদেশের এবং ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো খবর। এছাড়া আমার আরও একটা জিনিস ভালো লেগেছে। বাংলাদেশের যুবা দলের অধিনায়ক ম্যাচ জেতার আগে উদযাপন করেনি... বড়দের থেকে শিক্ষা নিয়েছে।'

আরও পড়ুন

×