ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভালোই চলছে বার্সার টানাটানির সংসার

ভালোই চলছে বার্সার টানাটানির সংসার
×

রিয়ার ভায়াদোলিদের বিপক্ষে বার্সার জয়। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০১:৩৩

বার্সার সবচেয়ে বড় ক্ষতিটা করে গেছেন সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। ক্লাবের আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করেন। শুধু ক্লাবের আয় ব্যয়ে নয়, খেলোয়াড়দের বিভিন্ন বিষয়েও নাক গলিয়েছেন তিনি। যার খেসারত হিসেবে লোনের বোঝায় চাপা পড়ে শত বছরের বেশি বয়সী এই স্প্যানিশ ক্লাব। করোনাকালে মেসিরা যাও পে-কাট নীতিতে গিয়ে কোনোমতে বার্সাকে অক্সিজেন দিয়ে রেখেছিলেন। কিন্তু করোনার ভয়ংকর ধাক্কা কেটে যাওয়ার পর সমস্যা আরও প্রকট হয়ে যায়।

অল্প অল্প করে রেখা যাওয়া পুরোনো লোন বেড়ে হয় ১ বিলিয়ন ইউরোর বেশি। প্রভাব পড়ে আয়ের চাকাতেও। স্থবির হয়ে যায় এই পথটা। যে কারণে নিজেদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসিকেও রাখতে পারেনি বার্সা। অবস্থা বেগতিক দেখে লেজ গুটিয়ে পেছনের দরজা দিয়ে পালান বার্তেমেউ। যদিও তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখনও চলমান। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট হয়ে বার্সায় আসেন হুয়ান লাপোর্তে। সাবেক বার্সা প্রেসিডেন্ট তিনি। সফলও বলা যায়।

কাতালান পার্লামেন্টের সদস্যও ছিলেন। যেটা এমন সংকট কাটাতে হাতিয়ার হিসেবে কাজ করেছিল। কিছু দারুণ প্ল্যান সাজিয়ে সংকট অনেকটাই কমিয়েছেন এই লাপোর্তে। শুরুতে তিনি 'ইকোনমিক লেভার' পদ্ধতি চালু করেন। ইকোনমকি লেভার হলো, একটা ক্লাবের স্থাবর-অস্থাবর সম্পদের অংশ কারও কাছে বেচে অর্থ আয় করা। চার ধাপে সেই লেভার চালু রেখে দ্রুতই আয় বাড়ায় তারা। যেটা সব মিলে ৭৫০ মিলিয়ন ইউরোর মতো। প্রথমে তারা টিভি স্বত্বের একটা অংশ ২৫ বছরের জন্য বিক্রি করে দেয়। এরপর নিজেদের স্টুডিওকে দুইভাবে বেচে। যেটা ভালোই কাজে দিয়েছে।

এর পরও ঘাটতি ছিল। কেননা, আগের দুই মৌসুমের বড় অঙ্কের লোন তাদের ভালোই পোড়াচ্ছে। সেখানে কিছু কিছু দিয়ে সাময়িকভাবে পরিত্রাণ নিয়ে নেয়। তবে আরেকটা কাজ করেছে লবিস্ট দিয়ে লা লিগার মুখ বন্ধ করা। স্প্যানিশ বেশ কয়েকটি দৈনিক তাদের সূত্রের বরাত দিয়ে এমন দাবিই করছে। শুধু তাই নয়, ডজনখানের খেলোয়াড় ছেড়ে দিয়েছে দলটি। যে কারণে লম্বা সময় ধরে যাদের বসিয়ে বসিয়ে বেতন দিয়েছিল, সেটা আর হবে না। যদিও একাধিক খেলোয়াড়কে ধারে ছাড়তে হয়েছিল। যে কজনকে ছেড়ে কিছু অর্থ মিলেছে, এর পরিমাণ একেবারে কম, সব মিলিয়ে ২৬ মিলিয়ন ইউরো হবে।

আরও পড়ুন

×