ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

জিম্বাবুয়ে ম্যাচের আগে সতীর্থদের সমালোচনায় হোল্ডার

জিম্বাবুয়ে ম্যাচের আগে সতীর্থদের সমালোচনায় হোল্ডার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২২:৩২

দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোয়ালিফায়ার খেলতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন! টি২০ বিশ্বকাপে সেই ওয়েস্ট ইন্ডিজ তো এবার স্কটল্যান্ডের মতো কম শক্তির দলের কাছে হেরেছে। এখন তো প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় ক্যারিবীয়রা। 

শঙ্কা সত্যি হবে, যদি হোবার্টে বুধবার জিম্বাবুয়ের কাছে পরাজিত হয় নিকোলাস পুরানের দল। আজ জিতলে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো জিম্বাবুয়ের সুপার টোয়েলভ প্রায় নিশ্চিত হয়ে যাবে। কঠিন পরীক্ষার সামনে দাঁড়ানো ক্যারিবীয়রা আজ সবটুকু নিংড়ে দিতে চায়। 

গ্রুপ 'বি' থেকে সুপার টোয়েলভে উঠতে হলে জয়ের বিকল্প নেই তাদের। বাঁচা-মরার এই ম্যাচের আগে নিজ দলের সতীর্থদের সমালোচনা করেছেন স্কটিশদের বিপক্ষে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে ২ উইকেট নেওয়া পেসার হোল্ডার, 'আগের দিন আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এর জন্যই কিন্তু আমরা বেশ কয়েকটি ম্যাচ হেরেছি। আপনারা বলেছেন এই দলে অনেক প্রতিভাবান আছে। কিন্তু প্রতিভা থেকে কী লাভ? মাঠে তো খেলতে হবে। আমার মনে হয় পরিস্থিতি অনুযায়ী সবার ব্যাট করা উচিত। একটা দল হিসেবে খেলতে না পারলে কোনো লাভ হবে না।'

আরও পড়ুন

×