ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

হোল্ডারের বদলে কাকে নিল ওয়েস্ট ইন্ডিজ

হোল্ডারের বদলে কাকে নিল ওয়েস্ট ইন্ডিজ
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৫:০৯

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই অলরাউন্ডার। তার বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস বলেছেন, হোল্ডারের অনুপস্থিতি দলে শূন্যতা তৈরি করবে। তবে ম্যাককয়ের জন্য বড় টুর্নামেন্টে কিছু করে দেখানোর সুযোগ তৈরি করেছে এটি।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে আছে 'সি' গ্রুপে। ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। এই গ্রুপে আরও আছে উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ স্কোয়াড

রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আরও পড়ুন

×