ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উইম্বলডনের প্রাইজমানি পাবেন খেলোয়াড়রা

উইম্বলডনের প্রাইজমানি পাবেন খেলোয়াড়রা
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ১২ জুলাই ২০২০ | ০৩:৪৩

করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যায় উইম্বলডন চ্যাম্পিয়নশিপ; যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরটি। বাতিল হলেও উইম্বলডনের প্রাইজমানি পাবেন খেলোয়াড়রা।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) শুক্রবার জানায়, মোট ৬২০ খেলোয়াড়কে প্রাইজমানি দেওয়া হবে। এক বিবৃতিতে এইএলটিসি জানায়, 'র‌্যাংকিং অনুযায়ী মোট ৬২০ টেনিস খেলোয়াড়কে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি দেওয়া হবে। করোনার কারণে চ্যাম্পিয়ন্সশিপ বাতিল হলেও মোট ১০ মিলিয়ন পাউন্ড খেলোয়াড়দের মধ্যে বণ্টন করা হবে।

প্রাইজমানিটা দেওয়া হবে দুই ভাগে। যারা বাছাইপর্ব খেলে উইম্বলডনে খেলার যোগ্যতা অর্জন করেছেন তেমন ২২৪ খেলোয়াড়ের প্রত্যেকে ১২ হাজার ৫০০ পাউন্ড করে পাবেন। আর মূল ড্রয়ে থাকা ২৫৬ জন টেনিস খেলোয়াড়ের প্রত্যেকে পাবেন ২৫ হাজার পাউন্ড করে। টেনিসের দ্বৈত খেলোয়াড়রা প্রত্যেকে পাবেন ছয় হাজার ২৫০ পাউন্ড করে।

আরও পড়ুন

×