ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১২:১৪

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জ্যাকব ডাফি ও এজাজ প্যাটেলের বোলিং তোপে সেই প্রতিরোধ বেশিক্ষণ টিকল না। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ। ফলে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৩২৩ রানের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

তৃতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৪৬২ রানের। অসম্ভব এই লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। দলের হয়ে ব্র্যান্ডন কিং একাই যা একটু লড়াই করেছেন। তিনি খেলেছেন ৬৭ রানের ইনিংস। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হার মানতে হয় তাদের।

কিউইদের হয়ে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন জ্যাকব ডাফি। মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট শিকার করে জয়ের নায়ক তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, যিনি ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি ড্র হলেও পরের দুটিতে দাপুটে জয়ে ট্রফি নিশ্চিত করল স্বাগতিকরা।

আরও পড়ুন

×