অবশেষে আসছে নারীদের বিপিএল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৪
নারী ক্রিকেটারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ‘উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে।
আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দেশি ক্রিকেটারদের দলে ভেড়াবে তারা। তবে বিদেশি খেলোয়াড় কোটা ও দল নির্বাচনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।
জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট টাইগগ্রেসদের প্রস্তুতির জন্য বড় সুযোগ। ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। ভেন্যু, সম্প্রচার ও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই জানাবে বিসিবি।
- বিষয় :
- নারী ক্রিকেট
- বিপিএল
