ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিকল্প টুর্নামেন্টে নারী ক্রিকেটারদের সম্মানী ২৫ হাজার

বিকল্প টুর্নামেন্টে নারী ক্রিকেটারদের সম্মানী ২৫ হাজার
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৯:২২

ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও ঢাকা লিগে আয়োজন করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বিভাগের ৯টি দল লিগে অংশগ্রহণ না করায় টি২০ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগের ১১২ জন ক্রিকেটারকে নিয়ে বিসিবি উইমেন্স কাপ টি২০ টুর্নামেন্ট হবে ৫ থেকে ১৪ মে।

 নারী বিভাগের ইনচার্জ বুলবুল বাশার জানান, প্রতিটি দলে ১৪ জন ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন। এই ক্রিকেটারদের সম্মানী দেওয়া হবে ২৫ হাজার টাকা করে। এ ছাড়া দৈনিক ভাতা দেওয়া হবে ৮০০ টাকা করে। এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট থেকে গতকাল দল গঠন করা হয়েছে। আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষদের দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

প্রথম বিভাগে খেলা হয় ওয়ানডে ক্রিকেট। ওই লিগ না হওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবি নারী বিভাগের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘ক্লাবগুলো চিঠি দিয়েছে প্রথম বিভাগ থেকে রেলিগেশন তুলে দেওয়ার জন্য। এটা তো হতে পারে না। রেলিগেশন প্রক্রিয়া না থাকলে লিগে কেউ ভালো দল বানাবে না। 

এখন ক্লাবগুলো লিগে অংশগ্রহণ না করলে বিকল্প কিছু না কিছু করতে হবে মেয়েদের মাঠে রাখার জন্য। তাই টি২০ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ নারী প্রথম বিভাগ লিগে ৯টি দল খেলে। অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব আগেই নিজেদের লিগ থেকে প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন

×