ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

মাদারীপুরে কারাতে স্বর্ণপদক জয় মাইশা জেবিনের

মাদারীপুরে কারাতে স্বর্ণপদক জয় মাইশা জেবিনের
×

মাইশা জেবিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৭:৫৮

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে মাইশা জেবিন। মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এ ছাত্রী ৪৫ কেজি ওজন শ্রেণিতে কুমিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করে। 

সাফল্যের এ চূড়ায় পৌঁছাতে মাইশাকে পাড়ি দিতে হয়েছে বেশ কিছু কঠিন ধাপ। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জুহাইরা তাসনিম জুহা, দ্বিতীয় রাউন্ডে মারিয়া আক্তার এবং তৃতীয় রাউন্ডে হাফসা রোজাকে হারিয়ে সে ফাইনালে খেলা নিশ্চিত করে। এরপর চূড়ান্ত লড়াইয়ে সপ্তর্ষিমণ্ডল মৃদ্যুতৃষ্ণাকে পরাজিত করে স্বর্ণপদক জিতে নেয় মাইশা জেবিন।

মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির মাইশার ছোটবেলা থেকেই কারাতের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। তার এ যাত্রার শুরু হয়েছিল ২০২১ সালে মাদারীপুর জেলা প্রশাসন (গোজোরিও) ক্লাবে ভর্তির মাধ্যমে। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে সে প্রতিটি বেল্ট টেস্ট পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে গোজোরিউ স্টাইলে ‘ব্রাউন বেল্ট ১ম কিউ’ অর্জন করেছে। 

এর আগেও শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল সে। 

এছাড়া গত বছর ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে। ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা মাইশা জেবিন এখন মাদারীপুরবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম।

আরও পড়ুন

×