ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চোট গুরুতর নয়, আশার বাণী শোনালেন ক্যাসেমিরো

চোট গুরুতর নয়, আশার বাণী শোনালেন ক্যাসেমিরো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৯:৩৫

জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে শেষ ষোলো নিশ্চিত করার রাতে বড় এক ধাক্কা খেয়েছিল ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম সেরা পারফর্মার ও গোলদাতা ক্যাসেমিরো। যদিও ম্যাচ শেষে ভক্তদের স্বস্তির খবর দিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার নিজেই।

ম্যাচ শেষে নিজের চোটের বর্তমান অবস্থা নিয়ে ক্যাসেমিরো বলেন, ‘আমি আসলে পায়ের পেশিতে কিছুটা ব্যথা অনুভব করছিলাম। আমার মনে হয় ওখানে কিছুটা ক্র্যাম্প লেগেছিল, তবে এটা তেমন গুরুতর কিছু নয়।’

জাপানের বিপক্ষে প্রথমার্ধে চেনা ছন্দে না থাকলেও, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ান ক্যাসেমিরো। তার সমতাসূচক গোলেই ম্যাচে ফেরে সেলেসাওরা। তবে ম্যাচের ৯২ মিনিটে মাঠের ভেতর বসে পড়লে ৯৩ মিনিটে তার পরিবর্তে ফ্যাবিনিওকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।

ক্যাসেমিরোর চোট গুরুতর না হলেও আরেক মিডফিল্ডার লুকাস পাকেতার উরুর চোট নিয়ে এখনো বেশ চিন্তিত ব্রাজিল। আগামী ৫ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভোরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে এই দুই মিডফিল্ডারের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল দলের চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষায় আছেন কোচ আনচেলত্তি।

আরও পড়ুন

×